print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৫, অক্টোবর,২০২১

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

২৫, অক্টোবর, সকাল আনুমানিক ১১টায় নেত্রকোণার বারহাট্রা উপজেলায় বারহাট্রা থানা পরিদর্শন করেন নেত্রকোণা জেলার দক্ষ,বিচক্ষণ পুলিশ অফিসার এসপি আকবর আলী মুন্সী।

এ সময় পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বারহাট্রা থানার সু্যোগ্য অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান সহ অনন্য পুলিশ সদস্যরা এবং প্যারেডের মাধ্যমে সম্মান প্রদর্শন জ্ঞাপন জানান।

এ বিষয়ে বারহাট্রা থানার ওসি মিজানুর রহমান এ প্রতিবেদককে জানান,পুলিশ সুপার আকবর স্যার মামলা সংক্রান্ত বিষয়ে আলোচনা এবং আগত ব্যক্তিদের সেবার মান যেন ভাল থাকে সে ব্যাপারে পরামর্শ প্রদান এবং নারী-শিশু ডেস্ক এর সেবার মান আরো ভাল রাখার দিক নির্দেশক পরামর্শ দেন। তিনি আরো জানান, এসপি আকবর স্যারের পরামর্শ এবং উনার দিক নির্দেশনা মতেই কাজ করে যাব ইনশাআল্লাহ।