print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৮, সেপ্টেম্বর,২০২১

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

২৭শে সেপ্টেম্বর নেত্রকোণা জেলায় ভ্রমনে আসলেন ময়মনসিংহ জেলার বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস।
এ সময় তিনি নেত্রকোণা জেলার রাজস্ব অফিস,সাতপাই কালিবাড়ি পূজা মন্ডপ,কান্দুলিয়া আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন এবং উপকার ভোগীদের সাথে মতবিনিময় করেন।
জেলার সু্যোগ্য এবং দক্ষ জেলা প্রশাসক কাজি আবদুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন দপ্তরিক কর্মকর্তাদের সংগে মতবিনিময় করেন।
এ প্রসংগে জেলা প্রশাসক, প্রতিবেদক কে জানান, মান্যবর এবং বিচক্ষণ ময়মনসিংহ জেলার সম্মানিত বিভাগীয় কমিশনার, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন এবং মানুষজন যেন সঠিক সেবা-প্রদাণ পান সেই নির্দেশ প্রদান করেন।