
প্রকাশিত,০৯, সেপ্টেম্বর,২০২১
উজ্জ্বল রায়, নড়াইল থেকেঃ
নড়াইলের নড়াগাতি থানা পুলিশের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও আনন্দের সাথে উপভোগ করার লক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।নড়াগাতি থানা এলাকায় শারদীয় দুর্গাপূজা উদযাঁপনের লক্ষ্যে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছাঃরোকসানা খাতুন সর্বদা পস্তুত।
বৃহস্পতিবার (৯সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকারর সময় নড়াগাতি থানা ভবনে বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার এবং সাংবাদিকদের সাথে আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা বিষয়ে আলাপকালে পুলিশের পক্ষ থেকে নেওয়া নানা পদক্ষেপের কথা তিনি তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার।এ সময় তিনি বলেন,সুষ্ঠুভাবে শারদীয় দুর্গাপূজা উদযাঁপনে উপলক্ষে নড়াইল জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সতর্ক রয়েছে পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নড়াগাতি থানার সকল পুলিশ সদস্যদের যে কোন পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
পূজা চলাকালীন সময় কোন পূজামন্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালালে সাথে সাথে তা পুলিশকে অবগত করারও পরামর্শ দেন তিনি।এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ উস্কানি দিতে চাইলে এ ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান জানান।নড়াগাতি
থানার অফিসার ইনচার্জ মোছাঃরোকসানা খাতুন নড়াগাতি থানার সার্বিক আইনশৃংখলা সুন্দর রাখার জন্য বিগত দিনের ন্যায় আগামীতেও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।উল্লেখ্য এবার নড়াগাতি থানা এলাকায় মোট ৬০টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদযাঁপন হতে যাচ্ছে।


