
প্রকাশিত,০৮, সেপ্টেম্বর,২০২১
উবায়দুল্লাহ খুলনা জেলা প্রতিনিধিঃ
খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৬৬ জনের। বুধবার ৮ সেপ্টেম্বর দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ যশোরে ৩ জনের মৃত্যু হয়েছে। আর খুলনা ও কুষ্টিয়ায় দু’জন করে এবং চুয়াডাঙ্গায় একজন মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ, করোনা সংক্রমণের শুরু থেকে বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১০ হাজার ২২৬ জনের শনাক্ত হয়েছে, আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৬১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ এক হাজার ৪০৩ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে এ ছাড়া বাগেরহাটে ২, সাতক্ষীরায় ১৩, যশোরে ১৭, নড়াইলে ৯, মাগুরায় ৫, ঝিনাইদহে ৪২, কুষ্টিয়ায় ৪৩, চুয়াডাঙ্গায় ১৫ ও মেহেরপুরে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।


