print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৬, সেপ্টেম্বর,২০২১

ইব্রাহীম মাহমুদ টেকনাফপ্রতিনিধিঃ

কোস্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এবং ইউনিসেফ এর অর্থায়নে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া বটতলী বাজার সংলগ্ন কোস্ট মাল্টিপারপাস সেন্টারে project briefing meeting and sewing machine masteries distribution শীর্ষক কর্মশালা উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান ও অতিথি উপস্থিত হিসাবে বক্তব্য রাখেন. উপজেলা চেয়ারম্যান নুরুল আলম ও মহিলা ভাইস-চেয়ারম্যান তাহেরা আখতার মিলি। কক্সবাজার কোস্ট ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী তাহরিমা আফরোজ টুম্পার সঞ্চালনায় স্বাগতম বক্তব্য রাখেন. মোঃ রেজাউল করিম। গৃহীত বিভিন্ন প্রকল্পের প্রেজেন্টেশন করেন. মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার আকতার হুসাইন। উপস্থিত ছিলেন. উপজেলা সমাজসেবা শিশু সুরক্ষা অফিসার মোঃ খাইরুল ইসলাম. টেকনাফ প্রেস ক্লাব প্রতিষ্ঠিত সভাপতি আলহাজ্ব মাওলানা সৈয়দ হোসাইন. সাংবাদিক জাভেদ ইকবাল স্থানীয় মেম্বার আব্দুল গনি. শাহ আলম সহ জনপ্রতিনিধি. শিক্ষক ইমাম. সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। কোস্ট ফাউন্ডেশন স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়ন এবং রোহিঙ্গা শিশু কিশোর কিশোরী এবং যুবতী মেয়ে ও ছেলে মানবিক সহায়তা প্রদানে দাতা সংস্থা ইউনিসেফ এর অর্থায়নে গৃহীত প্রকল্প সমূহ বাস্তবায়িত হলে স্থানীয় জনগোষ্ঠীর ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে।