
প্রকাশিত,০৪, সেপ্টেম্বর,২০২১
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানার, লংগাইর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামে প্রবাসী রাসেল মিয়ার ছেলে সিফাত (১০) পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
জানা যায় শনিবার ০৪, সেপ্টেম্বর,দুপুর ২ টার দিকে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে গেলে এলাকাবাসী ও বাড়ির লোকজন উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর চাচা শরিফুল ইসলাম, বলেন
কিছুক্ষণ পূর্বে আমার ভাতিজা আমার দোকান থেকে বিস্কিট কিনে নিয়ে যায়।
এক ঘণ্টার মধ্যে বাড়ির পুকুর পাড়ে হৈ চৈ শুনে দোকান থেকে এসে দেখতে পাই প্রায় মৃত অবস্থায় বাতিজাকে পুকুর থেকে এলাকাবাসী উদ্ধার করেছে, পরে আমরা তাকে হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মুহূর্তেই নিহত শিশুর মা কান্নায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে যায়।
দেশ সময়,/
