print news || Dailydeshsomoy

প্রকাশিত,১০, আগস্ট,২০২১

সাকিব আহমেদ, হরিরামপুর (মানিকগঞ্জ)

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির অপরাধে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার তিনটি ফার্মেসি মালিক ও দুটি মুদি দোকান মালিককে ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ ১০’ই আগস্ট মঙ্গলবার সকালে উপজেলার নয়ারহাট ও লেছড়াগঞ্জ বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির অপরাধে নয়ারহাট বাজারে সন্ধ্যা ফার্মসির দোকানের মালিককে ৭ হাজার টাকা, আসাদুল স্টোরকে ১ হাজার টাকা, হৃদয় স্টোরকে পাঁচশ টাকা এবং লেছড়াগঞ্জ বাজারের দুটি ফার্মেসির দোকান মালিককে ২ হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।