
প্রকাশিত,৩১, জুলাই,২০২১
রাব্বুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নে রেলস্টেশন পাড়ার একই পরিবারের মা,ছেলে ও মেয়ে হিন্দু ধর্ম ছেড়ে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন।
(৩০ শে জুলাই) শুক্রবার সাফদারপুর বাজার জামেমসজিদে জুম্মা নামাজের পরে মসজিদে ইমাম মোহাম্মদ জাকির হোসেন কালেমা শাহাদাৎ পড়িয়ে সকল মুসল্লীদের উপস্থিতিতে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।সনাতন ধর্ম পরিবর্তন করে দীপক কুমার নাম পরিবর্তন করে রাখেন আব্দুর রহমান ( সুমন) শান্তি বর্তমান মোছাঃ মরিয়ম বেগম, সুনিতা বর্তমান মোছাঃ সুমি খাতুন তারা মা,ছেলে ও মেয়ে বলে জানাযায়।
এ বিষয়ে ইসলাম ধর্ম গ্রহণ করা দীপক কুমার অর্থাৎ আব্দুর রহমান ( সুমন)বলেন,আল্লাহ আমাদের বিবেক-বুদ্ধি দিয়েছেন। আমরা অনেক ভেবে দেখেছি একমাত্র ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলামের নিয়ম-নীতি আমার খুব ভালো লেগেছে। তাই আমরা শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করেছি। আমাদের জন্য দোয়া করবেন বাকি জীবন যেন ইসলামের আদর্শ নিয়ে চলতে পারি বলে আশাবাদ ব্যক্ত করেন।


