
প্রকাশিত,২৯, জুলাই,২০২১
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
আজ বিকাল আনুমানিক ৪টায় নেত্রকোণা জেলা সদরে রাজেন্দ্রপুর ইউনিয়ন ও সিংহের বাংলা ইউনিয়নের কান্দুলিয়া আশ্রয়ন প্রকল্প পরিদর্শন এবং করোনার কারনে খেটে খাওয়া মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা ত্রাণ দেওয়া হয়।
এ সময় আশ্রয়ন প্রকল্পে থাকা মানুষের জীবন মান কেমন যাচ্ছে সেই বিষয়ে মতবিনিময় করেন। এ সময় উপস্তিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, সম্মানিত জেলা প্রশাসক কাজি মো: আবদুর রহমার, নেত্রকোণা জেলার পুলিশ প্রধান সু্যোগ্য পুলিশ সুপার আকবর আলী মুন্সী, সদর উপজেলার নির্বাহী অফিসার মাহমুদা আক্তার সহ জনপ্রতিনিধি,সুধীজন এবং সাংবাদিকদ্বয়। এ প্রসংগে বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি দেশ-সময় কে বলেন, আপনারা সরকারের আইন মেনে চলুন স্বাস্থ্য বিধি এবং দূরত্ব বজায় রেখে চলা-চল করুণ। অযথা ঘর থেকে বের হবেন না। আমাদের সরকার আপনাদের পাশে আছে এবং ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।


