print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৪, জুলাই,২০২১

তপন দাস

নীলফামারী জেলা প্রতিনিধিঃ

দেশে চলমান কঠোর লকডাউনের প্রথম দিনে দায়িত্ব পালন করতে গিয়ে লাঞ্চণার শিকার হয়েছেন
নীলফামারীর সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক জনাব আতাউর রহমান ।

পুলিশ পরিদর্শক আতাউর রহমান কে লাঞ্ছিত করার দায়ে সৈয়দপুর থানার এসআই রেজাউল ইসলাম বাদি হয়ে আজ সকালে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন আর এতে আসামি করা হয় ব্যবসায়ি জনাব আতিফ হোসেন (২৬) ও আতিক হোসেন ( ২৪) নামে দুই আপন ভাই কে,

আসামি আতিফ হোসেন ও আতিক হোসেন সৈয়দপুর উপজেলার সুনামধন্য ব্যবসায়ি আলতাফ হোসেন এর ছেলে।

এবিষয়ে সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক আতাউর রহমানের সাথে কথা হলে তিনি বলেন গতকাল রাত আনুমানিক ৯ টার দিকে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রমিজ উদ্দিন এর নির্দেশে আমরা সৈয়দপুর বিমানবন্দর সড়কের সিএসডি মোড়ে চেক পোস্ট বসিয়ে ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করি এসময় বেপরোয়া গতি একটি প্রাইভেট কার ছুটে আসলে আমরা তার গতি রোধ করি এবং চলমান কঠোর লকডাউনে ও গাড়ি নিয়ে বের হওয়ার জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেট রমিজ উদ্দিন আতিফ হোসেন ও আতিক হোসেন কে ১ হাজার টাকা জরিমানা করেন , কিন্তু তারা জরিমানা না দিয়ে আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে গাড়ি নিয়ে চলে যায় এসময় উপস্থিত নির্বাহী ম্যাজিষ্ট্রেট রমিজ উদ্দিন এর নির্দেশে একটি গাড়ি নিয়ে তাদের ২ কিলোমিটার রাস্তা ধাওয়া করে সৈয়দপুর উপজেলার বঙ্গবন্ধু সড়কের বিসিক শিল্প নগরীতে আটক করা হলে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে পেটাতে শুরু করে এবং খারাপ ভাষায় গালিগালাজ করে এবং আমাদের অন্য একটি টিম তখন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

এবিষয়ে সৈয়দপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রমিজ উদ্দিন এর সাথে কথা হলে তিনি বলেন সরকারের দেয়া কঠোর লকডাউন অমান্য করে গাড়ি চালানো ও পুলিশ পরিদর্শক আতাউর রহমান কে লাঞ্ছিত করা আপন দুই ভাই আতিফ হোসেন ও আতিক হোসেন কে আটক করা হয়েছে ও তাদের কে জরিমানা করা ১০০০ টাকা বহাল আছে এবং তাদের কে থানায় নিয়ে আসার পর তারা অসুস্থ হয়ে পড়লে তাদের কে পুলিশি হেপাজতে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এবিষয়ে বিশিষ্ট ব্যবসায়ি আলতাফ হোসেনের সাথে ফোনে কথা বলার জন্য একাধিক বার চেষ্টা করা হলে ও তার সাথে কোন কথা বলা যায় নি।