
স্টাফ রিপোর্টার হানিফ খান,
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের সুস্থতা কামনায় আজ বাদ আছর গফরগাঁওয়ের শিবগঞ্জ বাসষ্ট্যান্ডে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের তত্বাবধানে গফরগাঁও উপজেলা , পৌর ও পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তরিকুল ইসলাম, সাদেক হোসেন খোকা, একেম মোশারফ হোসেন, মরহুম আরাফাত রহমান কোকো, শফিউল বারী বাবু, আব্দুল আউয়াল খান, ফজলুর রহমান সুলতান, ডাঃ এমএ হাদী, নাজমুল হকসহ প্রয়াত নেতৃবৃন্দের আত্নার মাগফেরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া , বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু , ভাইস চেয়ারম্যান জনাব মোঃ শাহজাহান, সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শ্যামা ওবায়েদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, যুক্তরাজ্য বিএনপি নেতা পারভেজ মল্লিক, ঢাকা মহানগরী দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হক রিয়াজ পাপ্পা সিকদারসহ অসুস্থ সকল নেতৃবৃন্দের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি নেতা আবু সাঈদ মাস্টার, বজলুর রহমান, আতিকুল ইসলাম বাবুল, হেলাল উদ্দিন সরকার, রফিকুল ইসলাম, আবুল কালাম, শামছুল আলম ফুল মিয়া , গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম মিয়া, মনিরুজ্জামান মনির, জাবের আল মামুন সুজন, গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ স্বপন মিয়া, রিপন মিয়া, শেখ হাসানুর রহমান রিয়াজ, পাগলা থানা স্বেচ্ছাসেবক দল নেতা ইবনে আজাহার মাহমুদ, মঈনুল হোসেন রুবেল, রতপ শেখ, গফরগাঁও উপজেলা যুবদল নেতা বুলবুল সরকার, শহিদুল ইসলাম, গফরগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, যুবনেতা নাজমুল আবেদিন কাঞ্চন, আশরাফুল ইসলাম, ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান রুবেল, ইবনে আজাহার কল্লোল, শামীম আজাদ, আরিফুল ইসলাম, এবিএম নাঈম পাপেল, ইশতিয়াক আহমেদ, মোঃ তনয়সহ গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


