
প্রকাশিত,১৭, জুলাই,২০২১
শোক সংবাদঃ
ময়মনসিংহের উত্তর জেলা বিএনপি আহবায়ক, বরেণ্য রাজনীতিবিদ, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী চলে গেলেন না ফেরার দেশে।
আজ বিকেল ৫.৪৫ মিঃ ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)
জনাব খুররম খান চৌধুরীর মৃত্যুতে দেশ একজন বরেণ্য প্রবীন রাজনীতিবিদ ও মহান স্বাধীনতা সংগ্রামের বীর সেনানীকে হারালো। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরী।
শনিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।
বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে খুররম খান বেশ কিছু দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে দলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
খুররম খান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়কও ছিলেন।
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে তিনি চারবার নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন।
