
প্রকাশিত,১৩, জুলাই,২০২১
সজীব সরকার, মুক্তাগাছা ঃ
আজ ১৩/০৭/২১ তারিখ ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক, জনাব মোহাম্মদ এনামুল হক মুক্তাগাছা উপজেলা পরিদর্শন করেন।
শুরুতেই তিনি উপজেলা কোভিড প্রতিরোধ কমিটি এবং উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। তিনি বর্তমান কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে হাসপাতালের কোভিড ডেডিকেটেড বেড বৃদ্ধি, কোভিড প্রতিরোধে ওয়ার্ড কমিটির কার্যাবলী সম্পর্কে দিকনির্দেশনা দেন। তিনি আরও কুরবানীর হাট সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারীকৃত নির্দেশনা মেনে চলার নির্দেশ প্রদান করেন।
মুজিববর্ষের ৩য় পর্যায়ের উপকারভোগী বাছাই এবং ঘর নির্মাণ সংক্রান্ত ভবিষ্যত পরিকল্পনা করার জন্য তিনি উপজেলা টাস্কফোর্স কমিটিকে নির্দেশনা দেন।
পরবর্তীতে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় পরিদর্শন করেন।
এসিল্যান্ড অফিস সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজরিত স্থান পরিদর্শন শেষে তিনি মুক্তাগাছা জমিদারবাড়ি, ঐতিহ্যবাহী মণ্ডার দোকান এবং তারাটি ইউনিয়নে অবস্থিত মুজিববর্ষের ১ম ও ২য় পর্যায়ের ঘরসমূহ পরিদর্শন করেন এবং সেখানকার উপকারভোগীদের খোঁজ খবর নেন।
এসময় তিনি একই স্থানে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, ময়মনসিংহ এর অর্থায়নে নির্মিত ১টি ঘর পরিদর্শন করেন এবং উপকারভোগীর সাথে কুশল বিনিময় করেন।


