
মো: রাশেদুল ইসলাম ( রাশেদ)
স্টাফ রিপোর্টার :
সাজাপ্রাপ্ত কয়েদি রবিউল ইসলামের মৃত্যু হয়েছে। নিহত কয়েদি রবিউলের মাথার বাম পাশে আঘাতের একটি চিহ্ন পাওয়া গেছে। কারা কতৃপক্ষের দাবী রবিউল কারাগারের বাথরুমের ভিতরে পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে মারা গেছে।
[৩] শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত রবিউল ইসলাম (৪৫) চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার আনোয়ার হোসেনের ছেলে।
[৪] কারাগারের জেলার শওকত হোসেন মিয়া জানান, একটি মাদক মামলায় মেহেরপুর থেকে রবিউল ইসলাম নামের এক আসামীর ১ বছরের সাজা হয়। গত ১৫ মে তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে স্থানান্তরিত করা হয়। শনিবার বেলা ১১ টার দিকে জেলাখানার অভ্যন্তরের একটি বাথরুমে পড়ে যায় রবিউল। এতে তার মাথায় আঘাত লাগলে সাথে সাথে সদর হাসপাতালে পাঠানো হয়।
[৫] সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় রবিউল ইসলাম নামের একজনকে হাসপাতালে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তির জন্য সবরকম প্রস্তুতি সম্পন্ন করছিলাম। এর কিছুক্ষন পর তিনি মারা যান।
