
প্রকাশিত,২৮,মে,২০২১
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধি ঃ
পৃথিবীর সকল মায়া ত্যাগ করে পরপারে চলে গেলেন বাংলাদেশ টেলিভিশনের নীলফামারীর জেলা প্রতিনিধি ও নীলফামারীর সিনিয়র প্রতিনিধি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম আজ সকাল ১১ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন ( ইন্না ——— রাজিউন) মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর ।
নুরুল ইসলাম বহুদিন ধরে নীলফামারী প্রেস ক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নীলফামারীর জেলা একজন সক্রিয় সদস্য ।
আজ বাদ আছর নীলফামারীর কোট পাড়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে ডাকবাংলো কবরস্থানে তাকে দাফন করা হবে ।
মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন ।
সাংবাদিক নুরুল ইসলামের মৃত্যুতে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অফ বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি থেকে শোক প্রকাশ করা হয়েছে।
