
প্রকাশিত ২৭এপ্রিল,২০২১
এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের মহদীপুর বাজারে অভিযান চালিয়ে সড়কের ওপর মালামাল রেখে জন ও যযান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে ওই বাজারের দুজন ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (২৬এপ্রিল) বেলা একটার দিকে উপজেলা ভূমি কার্যালয়ের সহকারি কমিশনার (ভূমি )ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু তালেব এই আদালত পরিচালনা করেন। এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কার্যালয়ের প্রসেস সার্ভেয়ার লিয়াকত আলী, স্থানীয় ব্যবসায়ী আবির আলী প্রমুখ।#


