
প্রকাশিত, ১৮ মার্চ, ২০২১
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় আমিনুর রহমান ( ৪৫) নামে একজন নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৮ ই মার্চ সকালে নীলফামারী রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রামগঞ্জ সাধুরপুল নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্কদর্শীদের সাথে কথা বলে জানা যায় যে , আমিনুর রহমান দেশের বিখ্যাত অভিজাত গ্রুপের ফুট কোম্পানির একজন বিক্রয় কর্মী । সে
তার স্ত্রীকে ইপিজেড রেখে বাড়ি ফেরার পথে সাধুর পুলে একটি কুকুরের সাথে সংঘর্ষ হলে রাস্তায় পড়ে যান তিনি পরে একটি অটোবাইক এসে তার গায়ের উপরে উঠলে ঘটনাস্থল এ মারা যান তিনি।
এবিষয়ে নীলফামারী সদর থানার এসআই পরিতোষ চন্দ্র বর্মনের সাথে কথা হলে তিনি বলেন আমি এখনো বিষয়টি জানি না তবে আপনার মাধ্যমে আমি বিষয়টি জানতে পারলাম ।
নিহত আমিনুর রহমান দুই মেয়ে এক ছেলে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
