
প্রকাশিত,১২ মার্চ, ২০২১
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নের কচুয়া চৌরঙ্গী হাট বনিক সমিতির উদ্যোগে গতকাল ১১ মার্চ বৃহস্পতিবার নির্ধারিত দোয়া মাহফিল হয়নি। সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর শুরুর প্রাক্কালে নীলফামারীর শবে মিরাজের দোয়া মাহফিল বন্ধ করে দিয়েছে নীলফামারী প্রশাসন । দোয়া মাহফিল না হওয়া এলাকায় জনগণের মাঝে ক্ষোপ বিরাজ করছে।
বনিক সমিতির অভিযোগ, শবে মিরাজ উপলক্ষ্যে দোয়া মাহফিল আয়োজন করেন কচুয়া চৌরঙ্গী হাট বনিক সমিতি । কিন্তু প্রভাবশালী নেতারা দোয়া মাহফিল না করার জন্য বলেন। এতে সেখানে নিজেদের মধ্যে দুটি পক্ষ হয়ে যায়। লক্ষীচাপ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমিনুর রহমান, মোরছালিন ইসলাম বাবু, সোহেল রানা, আনিছুর রহমান, ডাক্টার জালাল উদ্দিন, শবে মিরাজের দোয়া মাহফিলের বিরোধীতা করে এবং সোহেল রানা বলেন এখানে দোয়া মাহফিল করতে দিবো না। এমন পরিস্থিতে এলাকায় উত্তেজনা বিরাজ করলে। গতকাল বৃহস্পতিবার রাত্রে নীলফামারী সদর থানার পুলিশ এসে উক্ত দোয়া মাহফিল বন্ধ করে দেন।
এ বিষয়ে ডাক্টার জালাল উদ্দিন বলেন, আমরা কোন অভিযোগ কাউকে করিনি। এটা প্রশাসনের ব্যাপার আমরা কেন দোয়া মাহফিল এর বিরোধী করবো।
লক্ষীচাপ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমিনুর রহমানকে এ বিষয়ে মুঠোফোনে জানার চেষ্টা করলে তাহার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী জানান, আমরা দুই পক্ষের কোন্দল ও মাহফিলের স্থানটি ডোমার-নীলফামারী হাইওয়ে রোড সংলগ্ন হওয়া তাৎক্ষনিক দোয়া মাহফিলটি বন্ধ করার জন্য বলি।


