print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১২ মার্চ ২০২১

ফয়সাল চৌধুরী,কুষ্টিয়া:

‘মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়ার কুমারখালী থানা কম্পাউন্ডে শুক্রবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌন হয়রানি, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, বাল্যবিয়ে, ইভটিজিং, চাঁদাবাজি, ডাকাতি,ভাড়াটিয়া তথ্য ফরম পূরণসহ সমাজের নানা প্রতিবন্ধকতা প্রতিরোধে আলোচনা করেন বক্তারা। পাশাপাশি জনবান্ধবমূলক পুলিশিং সেবা ও কমিউনিটি পুলিশিংয়ের সুফলসহ সব ধরনের সেবা দ্রুত জনগণের দ্বারপ্রান্তে পৌঁছানোর বিষয়ে আলোচনা করেন পুলিশ কর্মকর্তারা। কুমারখালী থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার খাইরুল আলম । এ সময় পুলিশ সুপার বলেন, পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে।পুলিশ সুপার খাইরুল আলম আরো বলেন,সকল অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।
প্রতি মাসে ১২ তারিখে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হবে এতে জনগণের বিভিন্ন অভিযোগ শুনে ব্যাবস্থা গ্রহন করা হবে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব মো. সামসুজ্জামান অরুণ। উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, থানার ‘তদন্ত’ কর্মকর্তা রাকিবুল হাসান রাকিব,
পৌর প্যানেল মেয়র হারুন- অর – রশিদ হারুন, শিলাইদহ ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন খান তারেক, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটি এম আবুল মনছুর মজনুসহ বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার এবং উপজেলার সাধারণ মানুষ এতে অংশ গ্রহণ করেন।