print news || Dailydeshsomoy

দেশের সব ধর্ষকদের একত্রে এনে প্রকাশ্যে ফাসি দেয়ার দাবি করেন।

স্টাফ রিপোর্টার:
সারা দেশের সব ধর্ষকদের একত্রে এনে প্রকাশ্যে ফাসি দেয়ার দাবি জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন এর ঢাকা বিভাগীয় পরিচালক মোঃ জিকরুল হক।
আজ সকালে তিনি নিজস্ব ফেসবুক পেইজে এবং ওয়ালে এবং সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে এ দাবি ও আহ্বান জানান।
ওনার বক্তব্য সরাসরি তুলে ধরা হলোঃ
**যারা ধর্ষক ও হত্যাকারী প্রমাণিত সারা বাংলাদেশের সেই সব ধর্ষক ও হত্যাকারীদের একত্রে এনে জনসম্মুখে ফাঁসি দিন প্লিজ আর সহ্য হয় না।
ধর্ষকদের প্রকাশ্যে ফাসি দিন, ক্রসফায়ার দিন
যুদ্ধে মা বোনদের হত্যা করে পাকবাহিনী
আজকে মা বোনদের হত্যা করে এরা কারা??**
উল্লেখ্য, তিনি বাংলাদেশ সাংবাদিক ঐক্য ফোরাম এ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সহ প্রচার সম্পাদক।
এদিকে সারা দেশের প্রতিটি জেলায় প্রতিনিয়ত ধর্ষণ ও হত্যার মতো ঘটনা ঘটছে জানিয়ে তিনি সরকারের কাছে এই আহ্বান জানান।