
প্রকাশিত, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
মোঃ শফিকুল ইসলাম (রাকিব)
স্টাফ রিপোর্টার (দিনাজপুর)ঃ
উৎসব মুখর পরিবেশে প্রথম বারের মতো নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতী পূজা উদযাপিত।
আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) সকালে ঢাক-ঢোল, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের পূজা মণ্ডপ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূজা উদযাপন কমিটির সভাপতি ও মেডিকেল অফিসার ডা.নারায়ণ চন্দ্র রায় জয় বলেন, প্রথম বারের মত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিন্দু ধর্মালম্বী কর্মকর্তা-কর্মচারীরা মিলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্বরস্বতী পূজা উদযাপন করা হচ্ছে। এতে কর্ম ব্যস্ততার মাঝেও সবাই এক হতে পেরে আনন্দিত।


