print news || Dailydeshsomoy

প্রকাশিত,২২, জানুয়ারি,২০২২

হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় অনাথ স্বর্গ সংগঠনের পক্ষ থেকে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের পরিচালনা পরিষদ এবং সংগঠনের গফরগাঁও এর সদস্যদের সাহায্যে এই কর্মসূচির কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার ( ২১ শে জানুয়ারি) গফরগাঁও উপজেলা এবং এর আশেপাশের এলাকায় কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।
এটি ছিল অনাথ স্বর্গ সংগঠনের ২১ তম কর্মসূচি ।
সকল সদস্যদের সাহায্য ও সহযোগিতায় কিছু অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিতে সক্ষম হয়েছে আমাদের পরিবার ।

কার্যক্রম চলাকালীন সময়ে কয়েকজন পরিচালক সেখানে উপস্থিত ছিলেন এবং গফরগাঁও এর সদস্যদের সাহায্যে কর্মসূচিটি ভালোভাবে সম্পুর্ণ করতে সক্ষম হয়েছে।
তারা জানান যে , সংগঠনের শুরু থেকে এভাবেই ধারাবাহিক ভাবে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে তারা। ভবিষ্যতেও এভাবেই কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এবং সকলের কাছে সংগঠন কে ভালোভাবে এগিয়ে নেওয়ার জন্য দোয়া প্রার্থনা করেছে।