print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৭, সেপ্টেম্বর,২০২১

হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘অনাথ স্বর্গ, সংগঠনের খাবার ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির এডমিন ও সদস্যদের অংশগ্রহণে এই কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (১৭ ই সেপ্টেম্বর) গফরগাঁও পৌর শহরের শোল হাসিয়া ও আশেপাশের এলাকায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

এটি অনাথ স্বর্গ সংগঠনের ১৯তম খাবার ও মাস্ক বিতরণ।

অনুষ্ঠানটি মূলত গফরগাঁওয়ের স্থানীয় সমাজসেবামূলক প্রতিষ্ঠান, “চলো স্বপ্ন দেখি” এর সাথে সমন্বয় করে পরিচালিত হচ্ছে। তাদের সহায়তায় কিছু সুবিধাবঞ্চিত শিশুদের কাছে দুপুরের খাবার পৌঁছে দিতে পেরেছে সংগঠনটি। তারা গফরগাঁও শহরের ৩ টি স্থানে নিজেদের উদ্দ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পাঠাশালা স্থাপন করেছে। আর সেই পাঠশালা গুলোতেই মূলত অনাথ স্বর্গ তাদের জন্য কিছু খাবার আর মাস্ক উপহার হিসেবে দিতে পেরেছে।

এই অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন অনাথ স্বর্গ সংগঠনের এডমিনগন ও সদস্যরা। যাদের মধ্যে ছিলেন সংগঠনের গফরগাঁও প্রতিনিধিগণ এবং চলো স্বপ্ন দেখি সংগঠনের এডমিন ও সদস্যবৃন্দ ।

এছাড়াও অনাথ স্বর্গ সংগঠনের গফরগাঁওয়ের বয়োজ্যেষ্ঠ অভিভাবক আব্দুল হক। তিনি অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করতে সবচেয়ে বেশি অবদান রেখেছেন।
ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংগঠনের এডমিন ও সদস্যরা জানান।