
প্রকাশিত,০৩, সেপ্টেম্বর,২০২১
নিজস্ব প্রতিবেদক ঃ
সারাদেশে করোনাভাইরাসে একদিনে আরও ৭০ জনের মৃত্যু হয়েছে, যা ৭৭ দিনে সর্বনিম্ন। এর আগে ১৯ জুন এরচেয়ে কম ৬৭ জনের মৃত্যু হয়েছিলো।
এছাড়া গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ১৬৭ জন। এনিয়ে মোট ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়।
শুক্রবার(০৩সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯ হাজার ৪৭৯ জনের। পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৪৩৮টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯০ লাখ ২১ হাজার ১০২টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৪৩২ জনের।
নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৭৬ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়


