print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, ​গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় এলাকার সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নূরুল হক, এমপি-এর প্রতিনিধি মনোনীত হয়েছেন জনাব আবু নাঈম।

​আজ ২২ জুন ২০২৬ তারিখে প্রতিমন্ত্রীর স্বাক্ষরিত একটি আধা সরকারি পত্রের মাধ্যমে এই মনোনয়ন দেওয়া হয়। মনোনীত আবু নাঈম গলাচিপার চরকাজল ইউনিয়নের ছোট শিবা গ্রামের বাসিন্দা।

​এখন থেকে তিনি ওই এলাকায় প্রতিমন্ত্রীর পক্ষে জনসাধারণের সঙ্গে যোগাযোগ, বিভিন্ন আবেদন ও অভিযোগ গ্রহণ করবেন। তবে এই মনোনয়ন কোনো প্রশাসনিক বা সরকারি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বহন করবে না বলে পত্রে উল্লেখ করা হয়েছে। আজ থেকেই এই আদেশ কার্যকর করা হয়েছে।