print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন 

গোপালগঞ্জ জেলা  প্রতিনিধি:

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ পুলিশ লাইন মোড়ে ট্রাক থেকে চাঁদা তুলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় রাজ শিকদার (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলাচলরত একটি ট্রাক থেকে চাঁদা তোলার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন রাজ শিকদার। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত রাজ শিকদার গোপালগঞ্জ শহরের মৌলভীপাড়া এলাকার মামুন শিকদারের ছেলে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী খোঁজখবর নিচ্ছে বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, মহাসড়কে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চাঁদাবাজির ঘটনা ঘটলেও তা বন্ধে কার্যকর পদক্ষেপ না থাকায় এ ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছে।