print news || Dailydeshsomoy

প্রকাশিত

গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ঃ

পটুয়াখালীর গলাচিপায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করায় বাঁদিকে মারধর করার খবর পাওয়া গেছে।
ঘটনা সূত্রে ও বাদী রোজিনা বেগম জানান, বুধবার বেলা সাড়ে বারোটার দিকে বাসা থেকে বের হয়ে ফিডার রোডে রিকশা নিয়ে চৌরাস্তায় বিকাশের টাকা তুলতে এলে পথে মধ্যে আসামিরা রোজিনাকে মারধর করে। পরে এলাকাবাসী উদ্ধার করে রোজিনা কি গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।

এ বিষয়ে রোজিনা বেগম আরও বলেন, আমি পটুয়াখালীতে একটি মামলা করি। আদালত মামলাটি আমলে নিয়েপটুয়াখালী সদর থানাকে এজাহার নেওয়ার নির্দেশ দেন। পটুয়াখালী সদর থানার ওসি মামলাটি তদন্ত করার জন্য এস আই সজল সাহাকে নির্দেশ দেন। এই ঘটনা আসামির পক্ষের লোকজন জানতে পেরে আমাকে কিল ঘুসি থাপ্পর মারে আমার ওড়না ছিড়ে ফেলে। পরে এলাকাবাসী আমাকে হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে রোজিনার বোন শারমিন আক্তার বলেন, আসামিরা আমার বোনকে মারধর করেছে আমি আইনের মাধ্যমে এদের বিচার চাই। রোজিনার ভাই জিয়াদ বলেন, মোবাইলের ছবি সংগ্রহ করে ভাইরাল করার কথা বলে আমাদের কাছে টাকা চেয়েছিল টাকা না দেওয়া আমার বোনকে ফেসবুকে আজেবাজে কথা লেখায় আমার বোন আদালতে মামলা করে। আসামিরা ক্ষিপ্ত হয়ে আমার বোনকে আজ মারধর করেছে।

আমরা এর বিচার চাই। রোজিনার স্বামী নিজাম প্যাদা বলেন, আমার স্ত্রীর ছবি সংগ্রহ করে অসীম ও সোহেল। আমার স্ত্রী রোজিনা বেগম দুজনের নামে মামলায় দিয়েছে। আসামীরা ক্ষিপ্ত হয়ে আমার স্ত্রীকে আজ মারধর করেছে।এ বিষয়ে প্রতিপক্ষ সোহেলের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মেজবাহউদ্দিন বলেন, রোজিনা আমার চিকিৎসাধীনে দ্বিতীয় তলায় ভর্তি আছে। তার শরীরের বিভিন্ন অংশে ফুল ও কালো কালো দাগ রয়েছে । গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত জিলন সিকদার বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।