print news || Dailydeshsomoy

প্রকাশিত,২১ আগস্ট, ২০২১

নিজস্ব প্রতিবেদক ঃ

সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হলো ২৫ হাজার ১৪৩ জনের।

শনিবার (২১আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯১ জন। ফলে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ২৩ হাজার ৮৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ৭১ শতাংশ।