
প্রকাশিত,১৩, আগস্ট,২০২১
নিজস্ব প্রতিবেদক ঃ
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৯৭ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে মোট দেশে করোনায় মারা গেলেন ২৩ হাজার ৮১০ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ হাজার ৪৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জন।
২৪ ঘন্টায় শনাক্তের হার ২০.৮৩ শতাংশ।
শুক্রবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এদিকে প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের প্রকোপ যেন বিশ্বব্যাপী কিছুতেই কমছে না। কখনো কমলেও তা আবার বেড়ে যায় দ্বিগুণ হারে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।


