print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৪, জুন,২০২১

তপন দাস

নীলফামারী জেলা প্রতিনিধি ঃ

নীলফামারী পৌরসভার ৩৩ তম বাজেট ঘোষণা করলেন

নীলফামারীর কৃতিসন্তান , নীলফামারী পৌরসভার পৌরপিতা , মাটি ও মানুষের নেতা , গরীব ও শ্রমজীবি মানুষের প্রিয় নেতা

জনাব দেওয়ান কামাল আহমেদ ।

আজ বৃহস্পতিবার সকাল ১১ থেকে বিকেল ৪ টা পযন্ত নীলফামারী পৌরসভা মিলনায়তনে নতুন করারোপ ছাড়াই ২০২১- ২০২২ অর্থ বছরের জন্য ৪৫ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ২৩১ টাকার টানা ৩৩ তম বাজেট ঘোষণা করেন মেয়র দেওয়ান কামাল আহমেদ।

বাজেট ঘোষণা শেষে মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন

আমি যখন মেয়র পদে নির্বাচিত হই তখন আমি প্রথম বাজেট ঘোষণা করি মাত্র ৩ লাখ টাকার আর আজকে আমার মেয়র জীবনের ৩৩ তম বাজেট ঘোষণায় আমি ৪৫ কোটি টাকার বাজেট ঘোষণা করলাম এটাই আমার জীবনের বড় পাওয়া ।

আর যখন প্রথম মেয়র পদে নির্বাচিত হই তখন পৌরসভার সব রাস্তা কাচা ছিল আর আজ সব অলি গলি পাকা রাস্তা করে দিয়েছি।

উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী পৌরসভার সচিব মশিউর রহমান, নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, প্যানেল মেয়র ইসা আলী, সাংবাদিক তাহমিন হক ববি, জাতীয় পার্টির নেতা খয়রাত হোসেন , উন্নয়ন কর্মী মিজানুর রহমান লিটু সহ পৌরসভার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ ।