
প্রকাশিত,১৬, জুলাই,২০২১
নিজস্ব প্রতিবেদকঃ
করোনাকালীন এই দুঃসময়ে ঠাকুরগাঁও সদরে ১০০ টি হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে ঠাকুরগাঁও জেলার স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে রঙিন ফাউন্ডেশন।
হাজী পাড়া আদর্শ স্কুল মাঠে স্বাস্থ্যবিধি মেনে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হৃদয়ে রঙিন ফাউন্ডেশনের উদ্যোগে এসব ত্রাণ বিতরণ করা হয়।
প্রত্যেককে ৫ কেজি চাউল, ৩ কেজি আটা, ১ কেজি সেমাই প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বন্যা, শিক্ষাবিদ ইসরাত আরা কোম, প্রধান শিক্ষক বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যাল।শিউলি আক্তার,সভাপতি আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ঠাকুরগাঁও জেলা শাখা। শফিকুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক হাজী পাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়।
এই ফাউন্ডেশনের আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ হানিফ বিন রফিক,সহ সভাপতি মোছাঃ নাদিয়া সরকার নদী, সিনিয়র (নারী) সহ সভাপতি মোস্তাকিমা আক্তার মিতু, সাধারণ সম্পাদক এস এম ইসফার ,যুগ্ম সাধারণ সম্পাদক (মহিলা)সোহানি ইসলাম সমাপ্তি, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আরিফ, অর্থ সম্পাদক আবদুল্লাহ আজাদ, ,উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াসিহ আল মাহি সহ হৃদয়ে রঙিন ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।
সার্বিকভাবে সহযোগিতা করার জন্য পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন স্যার সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ।


