
প্রকাশিত,২৫, সেপ্টেম্বর,২০২১
মনির হোসেন শাওনঃ
টিএমএসএস-তার কর্ম এলাকার জনগোস্টিকে সচেতনতা বৃদ্ধি করে কিভাবে পরিচ্ছন্ন জীবনযাপন, নিরাপদ পানি পান, ব্যবহার এবং স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারে উদ্বুদ্ধ করা যায় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
কার্যক্রমকে আরো গতিশীল ও ফলপ্রসূ করতে মাঠকর্মীদেরকে কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লা পশ্চিম জোনের অধীন মাঠকর্মীদের WaterCredit প্রোগ্রামের দিনব্যাপী ওয়াস বিষয়ক রিফ্রেসমেন্ট ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।
উক্ত ওয়ার্কসপে নিরাপদ ও বিশুদ্ধ পানি পান, ব্যবহার এবং স্বাস্থ্যসম্মত পয়ঃ নিষ্কাশন সেবা নিশ্চিতের লক্ষ্যে মাঠকর্মীদের দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কুমিল্লা পশ্চিম জোনের জোন প্রধান জনাব মোঃ আতাউর রহমান, টিএমএসএস, WaterCredit Program চট্টগ্রাম বিভাগের ট্রেনিং কো-অর্ডিনেটর জনাব তাজউদ্দিন আহমদ (তাজ) অর্থায়নে : water org বাস্তবায়নে : টিএমএসএস


