print news || Dailydeshsomoy

প্রকাশিত

আমির হোসেন, ঝালকাঠিঃ

সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এই স্লোগানকে সামনে রেখে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ঝালকাঠির নলছিটিতে উদযাপিত হয়েছে ‘সুশাসনের জন্য নাগরিক’-সুজন এর দুই যুগ পূর্তি। এ উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে দুর্নীতি, সহিংসতা, সাম্প্রদায়িকতা ও বৈষম্যমুক্ত মানবিক সমাজ গঠনের আহ্বান জানানো হয়।

গত ১২ নভেম্বর সুজন-এর দুইযুগ পূর্তি উপলক্ষ্যে
শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে হলরুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে নাগরিকদের সচেতন, সংগঠিত ও সোচ্চার হতে হবে। এ সময় সুজনের পক্ষ থেকে খুন, ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ প্রতিষ্ঠা এবং দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি নিশ্চিত করার জোরালো দাবি জানানো হয়।

অনুষ্ঠানে উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন সুজন ঝালকাঠি জেলা কমিটির সভাপতি ইলিয়াস শিকদার ফরহাদ।

সুজন নলছিটি উপজেলা কমিটির সভাপতি মোঃ আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কি-নোট
উপস্থাপন নলছিটি পৌর কমিটির সাধারণ সম্পাদক খালিদ হাসান তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন
সংগঠনের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান আরেফিন । এছাড়াও বক্তব্যে রাখেন উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ মোহেসীন, সুজন নলছিটি উপজেলা কমিটির সম্পাদক মো.শাহাদ্যাৎ আলম, সহ সভাপতি আ.কদ্দুস তালুকদার,মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল,পৌর কমিটির সভাপতি একরামুল করিম মিঠু,সহ সভাপতি শরীফুল ইসলাম পলাশ, শহিদুল ইসলাম সুমনসহ জেলা-উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।