print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম রংপুরঃ

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার সঙ্গে জড়িত পরিকল্পনাকারী ও সহযোগীদের আইনের আওতায় আনতে মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম, ডিআইজি রংপুর রেঞ্জ মহোদয়ের সার্বিক নির্দেশনায় রংপুর রেঞ্জের আট জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের আট জেলার বিভিন্ন থানা-পুলিশের অভিযানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী হিসেবে চিহ্নিত মোট ৪১ (একচল্লিশ) জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। রংপুর জেলায় ০৭ জন, লালমনিরহাট জেলায় ০৫ , কুড়িগ্রামে ০৪, গাইবান্ধায় ০৩, নীলফামারীতে ০৭, দিনাজপুরে ১৪ ও পঞ্চগড়ে থেকে ০১ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, অধ্যাপক একেএম হালিমুল হক (৫৬), মোঃ মহসিন মিয়া @ মাগুর (৫৫), মোঃ বায়জিদ (২৩), মোঃ ওয়াহেদুজ্জামান ওরফে নয়ন মন্ডল (৩৫), মুকুল মিয়া (৫৫), রহমতুল্লাহ রনি (৩৫), রুবেল আহমেদ (৩২), সুরুজ মিয়া @ লিটন (৫৮), শিমুল পারভেজ (৩২), আব্দুর রাজ্জাক (৪৮), মোহাইমিনুল হক ফরহাদ (৩০), ছকমত আলী (৫৭), রবিউল ইসলাম (৫২), রফিকুল ইসলাম (৫১), বাদশা আলম (৪৬), হাবিবুর রহমান বিদ্যুৎ (২৮), শ্রী শ্যামল কুমার রায় (৩০), খাইরুল ইসলাম (৪২), নাজমুল হাসান নয়ন (২৭), রুবেল প্রামানিক (৫২), রিয়াজ উদ্দিন ওরফে রিয়াজ,মেহেদী হাসান রনি (২৩), মেহেদী হাসান ওরফে হৃদয় (২০), করুনা কান্ত রায় (৩৮),আব্দুল লতিফ (৪২), হেলাল উদ্দীন (২১), সুমন চন্দ্র সরকার (৪৫), আমির আলী (৩৯), আব্দুল মালেক (৫০),জাহিদুল ইসলাম রতন (৪৫),মাসুদ রানা মুন্না (৩৬), আতিয়ার রহমান (৩৩), লিটন পারভেজ (৩৭), আফছার মন্ডল (৫৫), মকিদ হায়দার @ মুরাদ (৩০), গোলজার হোসেন @ রতন (৩৫), মোশারফ হোসেন (২৭), খোকন শেখ (৩৬), আনারুল ইসলাম (৪৫), শাকিল আহমেদ (২৭), মকলেসুর রহমান (৪৫)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় এক বা একাধিক মামলা রয়েছে।
মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম, ডিআইজি রংপুর রেঞ্জ মহোদয়ের নেতৃত্বে রংপুর রেঞ্জ পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে পুলিশ। অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা রোধ এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে রংপুর রেঞ্জ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।