print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৯-১২-২০২০
উত্তম ঝিনাইদহ প্রতিনিধিঃ

স্বপ্নচূড়া কুল্যাপাড়া সামাজিক সংগঠনের আয়োজনে “রাখালগাছি প্রিমিয়ার লীগ-২০২০” এর ১ম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত। কুল্যাপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শনিবার বিকাল ৩ ঘটিকার সময় খেলাটি অনুষ্ঠিত হয়।

১ম সেমিফাইনালে অংশগ্রহণ করে সুগার মিল স্পোর্টিং ক্লাব(কালীগঞ্জ) বনাম কাশিপুর স্পোর্টিং ক্লাব (কালীগঞ্জ)।টসে জিতে কাশিপুর স্পোর্টিং ক্লাব ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে কাশিপুর স্পোর্টিং ক্লাব নির্দিষ্ট ১২ অভারে ৩ উইকেটের পতন ঘটিয়ে ১৪৪ রানের টার্গেট গড়ে তোলে।এরপর সুগার মিল স্পোর্টিং ক্লাব ৯ উইকেট হারিয়ে ১২ অভার খেলে ১৩২ রান করে এবং কাশিপুর স্পোর্টিং ক্লাব জয় লাভ করে।

আজকের খেলায় ২০ বলে ৫১ রান ও ৩ উইকেট অর্জনের মাধ্যমে “”ম্যান অব দ্য ম্যাচ”” নির্বাচিত হন কাশিপুর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় টুয়েল ।ম্যাচটিতে টুয়েল দর্শকদের ৬টি আকর্ষণীয় ৬ উপভোগ করান।

খেলাটির আয়োজকরা জানান, পরবর্তী সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী সোমবার।২য় সেমিফাইনালে অংশগ্রহণ করবে বারোবাজার বুলেট ইলেভেনস স্পোর্টিং ক্লাব বনাম বড়ধোপাদী ক্রিকেট একাদশ।

আয়োজকরা আরো জানান, টুর্ণামেন্টটিতে ১৬টি দল অংশগ্রহণ করেছে।নক আউট পদ্ধতিতে ১২ ওভারে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।চ্যাম্পিয়ন দলকে ২৪ ইঞ্চি এল.ই.ডি টেলিভিশন ও রানার্স আপ দলকে একটি আকর্ষণীয় মোবাইল ফোন দেওয়া হবে। এছাড়া ম্যান অফ দা ম্যাচ ও ম্যান অফ দা টুর্ণামেন্টের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা থাকবে।

উক্ত খেলাটির স্পোন্সার হিসেবে রয়েছে- জেবান ইলেকট্রনিক্স এবং ইয়াসিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ (কুল্যাপাড়া, কালীগঞ্জ, ঝিনাইদহ)। আরো রয়েছে মনির গার্মেন্টস এন্ড বস্ত্রালয়(কালীগঞ্জ ঝিনাইদহ)।