print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৬এপ্রিল,২০২১

মোঃ জিকরুল হকঃ স্টাফ রিপোর্টারঃ

দিনাজপুরের পার্বতীপুরে সাধারণ জনগনের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে নানা ইতিবাচক ও সমাজসেবামূলক কাজে এগিয়ে এসেছে পার্বতীপুর হেল্প ক্লাব নামক যুবসমাজের একটি অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন।
উক্ত সংগঠন এর গঠনতন্ত্র ও কার্যধারা বিস্তারিত তুলে ধরা হলো।
#গঠনতন্ত্র
.
#ধারা_১ সংস্থার নাম : Parbatipur Help Club (পার্বতীপর হেল্প ক্লাব)
.
#ধারা_২ ঠিকানা : নতুন বাজার,পার্বতীপুর,দিনাজপুর।
.
#ধারা_৩ কার্য এলাকা :
এই প্রতিষ্ঠানের কার্যএলাকা পার্বতীপুর উপজেলায় সীমাবদ্ধ থাকবে।
.
#ধারা_৪ সংস্থার প্রকৃতি ও বৈশিষ্ট্য: প্রতিষ্ঠানটি একটি অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে নিয়ন্ত্রন) অধ্যাদেশ মোতাবেক সমাজ উন্নয়ন কাজ করবে। প্রতিষ্ঠানটি সমাজ উন্নয়মূলক ও মানবহিতৈষী কর্মকান্ডের নিগুড় লক্ষ্যে জনগনের সুযোগ সুবিধা বজায় রাখার পাশাপাশি সমাজের পশ্চাৎপদ ও অনগ্রসর জনগোষ্ঠির আর্থ-সামাজিক, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও উন্নয়নসহ বহুমুখী স্বকর্ম সংস্থান মূলক কর্মসূচী গ্রহন করবে । সমাজ উন্নয়নে বৃহত্তর জনগোষ্ঠির ব্যাপক অংশগ্রহনের ভিত্তিতে এলাকার তথা সমাজের বিভিন্ন স্তরের লোকদের আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করায় প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। (সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে)
.
#ধারা_৫ প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য: পার্বতীপুরের সকল স্তরের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত, গরিব দুঃখী মানুষের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ, যেকোন সংকটময় সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে এই শহরের সকল প্রকার সামাজিক উন্নয়নে কাজ করা, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় সেচ্ছাসেবী হিসেবে কাজ করা, বাঙালি ঐতিহ্য এবং সংস্কৃতি তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনা সবার মাঝে ধারণ করানো,প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ, শিক্ষা ও ক্রীড়া দ্বারা এই শহরকে মাদকমুক্ত করা।।
.
#ধারা_৬ প্রতিষ্ঠানের সদস্য/ সদস্যাদের শ্রেণি বিভাগ : প্রতিষ্ঠানটি ২১ সদস্য বিশিষ্ট কমিটি দ্বারা পরিচালিত হবে।যেখানে সভাপতি এবং তার সাথে ২ জন সহ সভাপতি, সাধারণ সম্পাদক এবং তার সাথে ৩ জন সাংগঠনিক সম্পাদক, ১ জন করে অর্থ বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, এাণ ও দূর্যোক বিষয়ক, দপ্তর বিষয়ক,প্রচার বিষয়ক সম্পাদক এবং ৯ জন সদস্য থাকবে। (সময়ের প্রয়োজনে যদি কখনো নতুন কমিটি দেয়ার প্রয়োজন হয় তাহলে ২১ সদস্যের সিদ্ধান্তে নতুন কমিটি দেয়া যাবে যেখানে ৯ সদস্যের সিদ্ধান্ত অধিক গ্রহণযোগ্য হবে)।কমিটির বাহিরে যারা থাকবে তারা “পার্বতীপর হেল্প ক্লাব” এর সাধারণ সদস্য হয়ে থাকবে।।

.
#ধারা_৭ সাধারণ সদস্য হওয়ার যোগ্যতা :
জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক নিম্নে বর্ণিত শর্তে এ সংস্থার সদস্য হতে পারবেন।
ক) নূন্যতম ১৮ (আঠার) বছর বয়ষ্ক (ভোটাধিকার)।
খ) উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে (আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত নহে)।
গ) সুস্থ্য মস্তিষ্কের অধিকারী হতে হবে (পাগল ও উম্মাদ নহে)।
ঘ) সংস্থার আদর্শ ও উদ্দেশ্য এবং গঠনতন্ত্রের প্রতি অনুগত হতে হবে।
ঙ) নির্ধারিত মাসিক চাঁদা ও ভর্তি ফি পরিশোধ করতে হবে।
চ) সংস্থার অর্পিত দায়িত্ব সক্রিয় ভাবে পালন।
ছ) সমাজকল্যাণ ও মানব সেবায় নিবেদিত।
.
#ধারা_৮ সদস্য পদ বাতিল :
ক) কোন ব্যক্তি স্বেচ্ছায় পদত্যাগ করলে এবং তা কমিটি কর্তৃক অনুমোদিত হলে।
খ) মৃত্যু হলে বা আদালতে নৈতিক অপরাধে অভিযুক্ত প্রমাণ হলে।
গ) প্রতিষ্ঠানের স্বার্থ ও আদর্শের পরিপন্থী কার্যকলাপে লিপ্ত হলে।
ঘ) কোন সদস্য প্রতিষ্ঠানে মাসিক চাঁদা একাধিকক্রমে ৬ মাস প্রদান না করলে।
ঙ) সংস্থার কার্য এলাকা পরিত্যাগ করলে।
চ) গ্রহণযোগ্য কারন ছাড়া পর পর ৩টি কমিটির সভায় উপস্থিত না থাকলে।
ছ) প্রতিষ্ঠানের কাজে পর পর ৬ (ছয়) মাস নিষ্ক্রিয় ও অকর্মন্য হয়ে পড়লে।
জ) সদস্যের স্বভাব, আচরন, মনোবৃত্ত্বি ও কর্মকান্ড প্রতিষ্ঠানের স্বার্থের পরিপন্থী হলে।
ঝ) পাগল ও উম্মাদ প্রমানিত হলে।
ঞ) আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হলে।
ট) মস্তিষ্ক বিকৃতি ও নৈতিক স্খলনের কারনে ফৌজদারী আদালত কর্তৃক দন্ডিত হলে।
ঠ) সদস্যের উপর অর্পিত দায়িত্ব পালনে নিষ্ক্রিয় হয়ে পড়লে।
ড) তহবিল তছরুপ করলে এবং অবৈধ চাঁদাবাজি করলে।
ঢ) গঠনতন্ত্র পরিপন্থী কাজ করলে এবং প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বেচ্ছাচারী হলে।
ণ) সংস্থার পক্ষ হয়ে সংস্থার বিষয়ে কোন সদস্য পত্র-পত্রিকায়, সভা-সমিতি, সেমিনারে বিবৃতি প্রদানের পূর্বে কার্য্যনির্বাহী পরিষদের অনুমতি গ্রহন না করলে।
ত) সংস্থার স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও অলাভজনক ভাবমূর্তি ক্ষুন্ন করলে।
থ) সংস্থার নামে কোন সদস্য গঠনতন্ত্র বহির্ভূত ও অবৈধভাবে চাঁদাবাজি ও জনগণের কাছে ক্লাব ফান্ডের বাহিরে ডোনেশন/ অনুদান গ্রহন করলে।
দ) সংস্থার মূল্যবান রেকর্ডপত্র স্বেচ্ছাচারীভাবে কুক্ষিগত করে সংস্থার কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে।
.
#ধারা_৯ সদস্যদের অধিকার :
ক্লাবের উন্নয়ন ও সমাজ উন্নয়নে সদস্যগণ মতামত ও সুপারিশ পেশ করবেন বা মতামত প্রকাশ করবেন। সদস্যগণ নিম্নবর্ণিত বিষয়সমূহ অনুমোদন করবেন :
১. গঠনতন্ত্র পরিবর্তন, পরিবর্ধন ও সংযোজন।
২. বার্ষিক হিসাব প্রতিবেদন।
৩. বার্ষিক হিসাব ও বাজেট।
৪. কার্য্যনির্বাহী পরিষদ গঠন।
৫. ভোটাধিকার প্রয়োগ করা।
.
#ধারা_১০ সদস্য ভর্তির নিয়মাবলী :
ক) সংস্থা কর্তৃক নির্ধারিত আবেদন ফরমের মাধ্যমে সভাপতি/ সাধারণ সম্পাদক বরাবর আবেদন করতে হবে।
খ) কার্য্যনির্বাহী পরিষদ সভায় গৃহিত প্রস্তাব অনুযায়ী সদস্য পদের আবেদন মঞ্জুর/ খারিজ হবে।
গ) সভাপতি/ সাধারণ সম্পাদক জমাকৃত আবেদন অনুমোদনের জন্য কার্য্যনির্বাহী পরিষদের সভায় পেশ করবেন এবং সাধারণ সভার অনুমোদনক্রমে সদস্য/ সদস্যা খাতায় লিপিবদ্ধ করবেন।
ঘ) কার্য্যনির্বাহী পরিষদের সভায় সদস্য পদের জন্য আবেদনকারী ব্যক্তির নাম সংস্থার সদস্য হিসেবে গন্য করা হলে ৩ (তিন) দিনের মধ্যে সংশিষ্ট ব্যক্তিকে বিষয়টি অবহিত করতে হবে।
উল্লেখ্য, এটি পার্বতীপুর যুবসমাজের উদ্যোগে একটি অরাজনৈতিক, অলাভজনক এবং সেচ্ছাসেবী সেবামূলক সংগঠন।