
প্রকাশিত,১৪,মে,২০২১
মাসুদ রানা :
সানি সোসাইটি অর্গানাইজেশনের অন্তর্গত সানি সোসাইটি মডেল স্কুলে গরিব ও অসহায় শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ।
এসময় সানি সোসাইটি অর্গানাইজেশনের অর্গানাইজার ও এক্সিকিউটিভ অফিসার সহ স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন । আজ সানি সোসাইটি অর্গানাইজেশনের অর্গানাইজার মোঃ নাহিদ হাসান শিশু শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক ও খাবার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করেন ।
সানি সোসাইটি অর্গানাইজেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন । এই সংগঠনটি ৩ বছর ধরে কাজ করে যাচ্ছে । সংগঠনটি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে চলেছে । সানি সোসাইটি অর্গানাইজেশন শিশু মেধাবী ছাত্র ছাত্রী ও পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন ধরনের ফান্ড সংগ্রহ করেন এবং করছেন । সেই ফান্ড থেকে সংগ্রহকৃত অর্থ থেকে নতুন পোশাক তৈরি করে বিতরণ করেছেন ।
এই বিষয়ে জানতে চাইলে অর্গানাইজার মোঃ নাহিদ হাসান বলেন , সানি সোসাইটি অর্গানাইজেশন সবসময় সচ্ছল পরিবার ও ব্যাক্তির সাহায্য নিয়ে অসচ্ছল পরিবার ও ব্যাক্তি/সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছি । আজকে আমাদের পাশে কিছু ব্যক্তি দাঁড়িয়েছে বলে অসহায় ৩০ জন শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পেরেছি । সবাই এগিয়ে আসলে আরো বেশি শিক্ষার্থীদের মাঝে পৌঁছাতে পারবো । আশাকরি সবাই আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের উৎসাহ প্রদান করবে ।
এক্সিকিউটিভ অফিসার মোঃ খন্দকার সাজিন হক বলেন , আমরা তরুণদের সাথে নিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে চায় কারণ আমরা বিশ্বাস করি তরুণদের শক্তি ও আত্ববিশ্বাস তাদেরকে এগিয়ে নিয়ে যাবে । তরুণরা অনেক কিছু করতে চাই কিন্তু করতে পারে না । আমরা সেইসব তরুণদের পাশে দাঁড়িয়ে তাদেরকে উৎসাহিত করে সমাজের জন্য কিছু করার চেষ্টা করি । তবে আজকে ৩০ জন শিক্ষার্থীদের মাঝে পোশাক দিতে পেরে খুবই ভালো লাগছে ।
ইবনুল হোসেন (সদস্য ) তিনি বলেন আমরা কিছুদিন ধরে কিছু করার চেষ্টা করছি তারপরে জীবন উন্নয়নে জাকাত নামে একটি বিষয় কভারেজ করে সবাইকে নক দেই সেখান থেকে অধিকাংশ সাড়া না দিলেও কিছু সাড়া দেই আর তাদের সাড়া দেওয়ার ফলে আজ আমরা শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করতে পেরেছি । আমি চাইবো ভালো কাজে সবাই সানি সোসাইটি অর্গানাইজেশনের পাশে দাঁড়াবেন ।
Desh Somoy 30
একজন অভিভাবক বলেন , সানি সোসাইটি অর্গানাইজেশন আমার বাচ্চার পড়াশোনার সুযোগ করে দিয়েছে , তাদের পড়াশোনার দিকে মনোযোগ ফিরে আনার জন্য বিভিন্ন সময়ে খাবার ও নতুন পোশাক দিয়ে থাকে । সানি সোসাইটি অর্গানাইজেশনের মঙ্গলকামনা করি । সবাইকে সানি সোসাইটি অর্গানাইজেশনের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে আহ্বান জানাচ্ছি ।
মল্হুয়া খাতুন শিশু শিক্ষার্থী তিনি বলেন, আমি নতুন পোশাক পেয়ে খুব খুশি । আমার অনেক ভালো লাগছে । স্যার বলেছে ভালো করে লেখাপড়া করলে আরো দিবে তাই আমি অনেক পড়বো । তাহলে আরো পোশাক পাবো
সবমিলিয়ে আজ সানি সোসাইটি অর্গানাইজেশন খুবই ব্যাস্ত সময় কাটিয়েছে । পোশাক বিতরণের পরে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করে অনুষ্ঠান শেষ করা হয় । তাদের এই মহসী উদ্দোগে এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা খুবই খুশি ।


