print news || Dailydeshsomoy

প্রকাশিত,২০,মে,২০২৩

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

– ১৯ মে ২০২৩ ইং শুক্রবার বোয়ালখালী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক আল সিরাজ ভাণ্ডারীর মমতাময় মা ও পটিয়া প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক, দৈনিক জনতা প্রতিনিধি সাংবাদিক সেলিম চৌধুরীর ফুফু মা রাবেয়া খাতুনের ৩য় মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে বোয়ালখালী পৌরসভা ৫নং ওয়ার্ড পূর্বগোমদণ্ডী মুফতি পাড়াস্থ মরহুমার নাজাতের উছিলায় খতমে কোরআন ফাতেহা শরিফ ও কবর জিয়ারতে রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন মাওলানা শাহসূফি আমির হোসাইন, মাওলানা শাহসূফি জাকের হোসাইন কাদেরী, সাংবাদিক আল সিরাজ ভাণ্ডারী, রাউজান প্রেসক্লাবের সদস্য লেখক সাংবাদিক নুর মোহাম্মদ, মোঃ হুমায়ুন কবির পুলিশ ইন্সপেক্টর, হাজী মোহাম্মদ জানে আলম, মোঃ ইসমাঈল হোসাইন, নুরে আহমদ মির হাসান, প্রমুখ।

সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম