print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৮, এপ্রিল,২০২৩

মো: জিকরুল হক: নিজস্ব প্রতিবেদকঃ

সফলতার মঞ্চ Blood Donate Foundation পার্বতীপুর দিনাজপুর সংগঠনের পক্ষ থেকে প্রতি বারের ন্যায় এবারও
ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরন -২০২৩ সম্পন্ন হয়েছে৷

এবার এই সংগঠন এর পক্ষ থেকে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার দেওয়া হয়। প্রতিটি ব্যাগে ছিলো
ছোলা, মুড়ি, সেমাই, চিনি, দুধ, খেজুর, কিসমিস।
যেসব এলাকায় ঈদ উপহার দেওয়া হয়েছে-
জমিরহাট,ভোটগাছ,বিত্তি পাড়া,হলদিবাড়ি,মোজাফফর নগর,হুগলি পাড়া, মধুপুর,আমবাড়ি,ভবের বাজার,চিরিরবন্দর,নুরনগর, নামাপাড়া, ধুপিপাড়া,পুরাতন বাজার, সরকার পাড়া, রামপুরা, হলদিবাড়ি, বসিরবানিয়া,ঝাড়ুয়ার ডাঙ্গা, সুন্দরিপাড়া,কালিবাড়ি, বাবুপাড়া,নারায়নপুর,হরিরামপুর,ভাটিপাড়া,সোনাপুকুর,যশাই,তাজনগর,জাকেরগঞ্জ, নয়া পাড়া, পশ্চিম শুকদেবপুর প্রভৃতি।
সংগঠন এর সদস্যরা জানান,প্রতিটা এলাকা থেকে কেউ না কেউ নাম দিয়েছেন,আমরা চেষ্টা করেছি ২/৪/৫/৭/১০/১২ টা করে প্যাকেট দেওয়ার এলাকাগুলোতে। এছাড়াও সফলতার মঞ্চ সদস্যসহ বাহির থেকে অনেকে নগদ অর্থ, ছোলা, মুড়ি, কুরআন শরীফ দিয়ে সহযোগিতা করেছেন,সবাইকে অসংখ্য ধন্যবাদ।
উল্লেখ্য, প্রতিবছরই এই সংগঠন টি অসহায় গরীবদের নিয়ে কাজ করে যাচ্ছে।