print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম, লালমনিরহাট

লালমনিরহাট (আদিতমারী-কালীগঞ্জ) ০২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বিভিন্ন মসজিদ, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে অনুদানের অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে।

আজ ১১ জুলাই ২০২৬, শনিবার ‘সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২’ শীর্ষক প্রকল্পের আওতায় লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) উপজেলায় বিভিন্ন মসজিদ, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে অনুদানের অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার গুঞ্জন বিশ্বাস।