
প্রকাশিত, ২৬-১১-২০২০
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে এক দিনব্যাপী ৪২তম বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জাতীয় বিজ্ঞান ও যাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন।বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে শ্রীপুর উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাসলিমা মোস্তারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম প্রধান, পৌর মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবা, সহকারী কমিশনার (ভুমি)ফারজানা নাসরীন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রমূখ। এ বছর বিজ্ঞান মেলায় ১২ টি স্কুল ও ৪ টি কলেজ মোট ১৬ টি স্টল অংশগ্রহণ করে।বিকেলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা শেষ হয়েছে।


