print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৮, নভেম্বর,২০২১

শ্রীপুর, গাজীপুর, প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে নামে বেনামে অবৈধ বেকারী কারখানা। এসব বেকারী কারখানায় নেই কোন ট্রেড লাইসেন্স, বিএসটিআইয়ের অনুমোদন, নেই কোন মনোগ্রাম নেই কোন মেয়াদ উত্তীর্ণের তারিখ এমনকি তারা দেখাতে পারেনি প্রতিষ্ঠানের রশিদ বই।

উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার ঢালীপাড়া গ্রামে তকদীর বেকারীতে গিয়ে দেখা যায় তাদের বেকারী কারখানায় বিভিন্ন পন্যের মধ্যে কোন প্রকার মনোগ্রাম লাগানো নেই, বেকারী পন্য তৈরি করার স্থানে গিয়ে দেখা যায় যেখানে তৈরি হচ্ছে তার চারপাশে মশা, মাছি,তেলাপোকা সহ নানান কিট পতঙ্গ। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে এসব বেকারী পন্য ।
যা মানুষের স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। একাধিক শিশুশ্রম কাজ করছে তাদের পায়ে নেই বুট ,হাতে নেই হ্যান গ্রাথ্স এভাবেই অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করছে তকদী বেকারীর কর্মরত শ্রমিকরা।
তকদীর বেকারী ছাড়াও শ্রীপুরে এমন একাধিক বেকারি রয়েছে যেখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে এসব বেকারী পন্য।
তকদির বেকারির প্রো: মো. চান্দু মিয়ার সাথে কথা বলে জানাযায় তিনি জানান শ্রীপুর উপজেলায় আরো ৪০ টির মতো বেকারী রয়েছে ,আমাদের ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স ছাড়া অন্য কোন কিছু নেই ,আমরা এভাবে চালিয়ে যাচ্ছি কোন সমস্যা হয়নি।
মেয়াদ উত্তীর্ণের তারিখ নেই’ মনোগ্রাম নেই জানতে চাইলে তিনি বলেন এভাবেই চলছে। আমাদের মাল তৈরির পর বাজারজাত হয়ে যায় আমরা তো আর এখানে রাখিনা মেয়াদোত্তীর্ণের প্রয়োজন কি।

এলাকাবাসী জানান দীর্ঘদিন যাবৎ তকদির বেকারী চালিয়ে আসছে তাদের কোনো মনোগ্রাম অথবা ট্রেডমার্ক নেই ।

এ ব্যাপারে জানতে চাইলে তেলীহাটি ইউনিয়ন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. তারেক হাসান বাচ্চু জানান আবদার ঢালীপাড়া বেকারী কারখানা হয়েছে আমার জানা নেই ।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান আমরা বলে দিয়েছি ট্রেডমার্ক, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সকল প্রকার বৈধ কাগজ পত্র থাকতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে
উপজেলা কর্মকর্তা আরো বলেন যদি এগুলো না থাকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।