print news || Dailydeshsomoy

রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধিঃ

মুক্তিযুদ্ধের চেতনায় স্লোগানে গাজীপুর শ্রীপুর উপজেলায় দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দুর্জয় বাংলা’র” ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

শ্রীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের আয়োজনে “দুর্জয় বাংলা ” নিউজ পোর্টালের বিশেষ প্রতিনিধি রাকিবুল হাসান আহাদ এর সভাপতিত্বে বুধবার সন্ধ্যা ৭ টায় শ্রীপুর সেন্ট্রাল প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ এনামুল হক।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শ্রীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক চৌকস পত্রিকার সিনিয়ার স্টাফ রিপোর্টার সাংবাদিক শেখ জসিম, দৈনিক দেশ-বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মাছুম রানা, দৈনিক ভোরের পৃথিবী গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ কামাল পারভেজ ও মানবাধিকার কর্মী মোঃ সেলিম প্রমুখ।