print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৩, জুন,২০২১

রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলা ২ নং গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আকরাম হোসেন (৪৫) নামে ২ বছরের সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে ওই গ্রামের মৃত জহুর উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, মামলার বাদী জসিম সরকারের গাজীপুর কোর্টে ২০১৯ সালের মামলা নং ৪১৫/১৯, একটি চেকের মামলায় গাজীপুর যুগ্ন দায়রা জজ আদালতে আকরাম হোসেনের ২ বছরের সাজা হয়। এর পর থেকে তিনি পলাতক ছিলেন।

রবিবার (১৩ই জুন) আনুমানিক দুপুর ১২ টায় শ্রীপুরের চকপাড়া আইসির ইনচার্জ জাফর উল্লাহর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে উপজেলার ২নং গাজীপুর ইউনিয়ন গাজীপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

শ্রীপুর থানার ওসি মোঃ খন্দকার ইমাম হোসাইন জানান, চেকের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আকরাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে, কোর্টে প্রেরণ করা হবে।