print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৩, জানুয়ারি,২০২৩

নকলা দৈনিক দেশ সময়ঃ

চলছে শৈত্য প্রবাহ,কমেছে তাপমাত্রা, বাড়ছে শীত। আবহাওয়া অধিদপ্তর বলছে জানুয়ারী শুরু থেকেই শৈত্য প্রবাহ শুরু হয়েছে,এতে সীমাহীন কষ্ট দূর্ভোগের স্বীকার ভাসমান ও নিম্ন আয়ের মানুষেরা।
শীতার্তদের কষ্ট লাঘবে অসহায় মানুষের পাশে দাড়ালেন নকলা উপজেলা প্রশাসন।

২২ জানুয়ারি রবিবার  রাতে শীতবস্ত্র বিতরন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহম্মেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ।
উপজেলা গৌরদ্বার এবং চন্দ্রকোনা বাছুর আগলা আশ্রয়ন প্রকল্প সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শহস্রাধিক অসহায়দের মাঝে এ শীতবস্ত্র উন্নত মানের কম্বল বিতরন  করেন।