print news || Dailydeshsomoy

প্রকাশিত,৭,মে,২০২১

জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধিঃ

সম্প্রতি আত্মপ্রকাশ হওয়া শেরপুর শহরের ঢাকলহাটী মহল্লায় স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘মুক্তি সমাজ’ এর উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতারী বিতরণ করা হয়েছে।
৬ মে বৃহস্পতিবার শহরের ঢাকলহাটী চিকুরখলার মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে ওই ইফতারী বিতরণ করা হয়।

ওইসময় মুক্তি সমাজের সভাপতি মোঃ আরব আলী, কর্যকরি সহসভাপতি শাহিদুল ইসলাম, সহসভাপতি রানা আহম্মেদ মিস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, কোষাধ্যক্ষ মনির হোসেন, দপ্তর সম্পাদক মমিনউল্লাহ মমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, সম্প্রতি সময়ে আত্মপ্রকাশ হওয়া সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তি সমাজের উদ্যোগে শহরের ঢাকলহাটী মহল্লায় বিভিন্ন শ্রেণি-পেশার রোজাদার মানুষের মাঝে ২০০ প্যাকেট ইফতারী বিতরণ করা হয়েছে।

ওই সময় সংগঠনের নেতৃবৃন্দরা জানান, তাদের সংগঠন অসহায়, গরীব ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াবে এবং সমাজের নির্যাতিত মানুষের পাশে থাকবে।