print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৩, জুলাই,২০২১

জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরে করোনা ভাইরাস সংক্রমণ রোধ ও স্বাস্থ্য সচেতনতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে ৯৬ হাজার ৫৫০টি মাস্ক বিতরণ করা হচ্ছে। ১২ জুলাই সোমবার বিকেলে সদর উপজেলার গাজীরখামার বাজারে ওই মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। ওইসময় তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সকলকে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরার উপর গুরুত্বারোপ করেন। সেইসাথে জনসচেতনতা বাড়ানোর উদাত্ত আহবান জানান।

মাস্ক বিতরণকালে সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, সহকারি কমিশনার ডিএম সাদিক আল শাফিন, গাজীরখামার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওলাদুল ইসলাম আওলাদ, ব্র্যাকের জেলা সমন্বয়কারী ফারহানা মিল্কী, আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ার হোসেন ও এলাকা ব্যবস্থাপক জুবাইদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ব্র্যাকের জেলা সমন্বয়কারী ফারহানা মিল্কী জানান, ব্র্যাক আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি নানা মানবিক সেবা ও দুর্যোগে দেশ ও মানুষের পাশে থাকে। তাই এবার করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ও মানুষের স্বাস্থ্য সচেতনতায় ব্র্যাকের উদ্যোগে সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভার সাধারণ মানুষের মাঝে ৯৬ হাজার ৫৫০টি মাস্ক বিতরণ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।