print news || Dailydeshsomoy

প্রকাশিত,০১ মে, ২০২১
জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর বিধবাপল্লীর শহীদ পরিবার ও শহীদ জায়াদের মাঝে ঈদ-উল-ফিতর উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। ৩০ এপ্রিল শুক্রবার বিকেলে পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী তাদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন।

ওইসময় পুলিশ সুপার শহীদ পরিবারের সদস্য ও জায়া মায়েদের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সেবা সুরক্ষায় বিশুদ্ধ পানি সরবরাহের সুবিধার্থে গভীর নলকূপ স্থাপনের আশ্বাস দেন তিনি।

উপহারসামগ্রী বিতরণকালে জেলা পুনাক সভানেত্রী ও পুলিশ সুপারপত্নী কাজী মোনালিসা মারিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজ নাজনীন, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ বাদল, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদসহ জেলা ও উপজেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিধবা পল্লীর জায়া মায়েরা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।