print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৭ জানুয়ারি, ২০২১

নোমান আহমেদ স্টাফ রিপোর্টার (সিলেট) কোম্পানীগঞ্জঃ

কোম্পানীগঞ্জ উপজেলাধীন ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের শতাধিক শীতার্ত অসহায় মানুষের নিকট শীতাতপনিয়ন্ত্রক কম্বল বিতরণ করলো হায়দরী বাজার ইসলামি তরুন সংঘ।

১৬-০১-২০২১ ইংরেজি শনিবার দুপুর ১২ টার সময় হায়দরী বাজার মাদানিয়া মাদ্রাসায় উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটির শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেন হায়দরী বাজার ইসলামি তরুণ সংঘের সদস্য সচিব আব্দুল মালিক।

উক্ত অনুষ্ঠানটি মাওলানা মঈনুদ্দিন আহমেদ এর সঞ্চালনায় এবং মাওলানা আইনুদ্দিন (মুহতামিম হায়দরী বাজার মাদানিয়া মাদ্রাসা) এর সভাপতিত্বে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আতাউর রহমান (শায়খুল হাদিস দারুল কুরআন মাদ্রসা,সিলেট)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন আজিজুর রহমান (সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী অত্র ইউনিয়ন),শাহিন আহমেদ শাহেন(সহ-সভাপতি অত্র ইউনিয়ন যুবলীগ), মাসুম আহমদ, হাফিজ ফয়জুর রহমান প্রমূখ।

প্রধান অতিথি মাওলানা আতাউর রহমান বলেন আল্লাহকে পেতে হলে আল্লাহর ইবাদতে মশগুল থাকতে হবে।অসহায়দের পাশে সেবা নিয়ে দাড়ানো ও আল্লাহর ইবাদতের শামিল। তিনি আরো বলেন”
জীবে দয়া করে যেইজন,
সেইজন সেবিছে প্রভু”

তাই আমাদের নামাজ, রোজা, হজ্জ এবং যাকাতের পাশাপাশি সবসময় অসহায় সম্বলহীনদের দিকে সজাগ দৃষ্টি যেন্ রাখি।

শীতবস্ত্র বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার পর মহান রাব্বে কারীমের দরবারে মুনাজাতের মাধ্যমে উপস্থিত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।