
প্রকাশিত,০৬,মে,২০২৩
সুমন আহমেদঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ঘনিষ্ঠ সহচর ভাষাবীর মরহুম এম এ ওয়াদুদের সহধর্মিনী রহিমা ওয়াদুদ শনিবার (৬ মে) বেলা ১২টার দিকে ঢাকার কলাবাগানস্থ নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
তাঁর মৃত্যুতে তাৎক্ষণিক গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পাটির সভাপতি এমরান হোসেন মিয়া।
জানা যায়, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। মরহুমা রহিমা ওয়াদুদ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপুর মা। তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। রহিমা ওয়াদুদ চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও একসময় শিক্ষকতা করেছেন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের রাড়িরচর পাটওয়ারী বাড়ি।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষামন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি রবিবার (৭ মে) সকালে দেশে ফিরবেন। এরপর এদিন বাদ আসর মরহুমা রহিমা ওয়াদুদের নামাজে জানাজা ঢাকার কলাবাগান মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।


